'বিষাণ সেনগুপ্তের এই ব্যতিক্রমী বই "অলৌকিকের অন্তরালে" নয়টি ছোটো গল্প দিয়ে সাজানো।
প্রথম তিনটি গল্পে ভারতের নাম না জানা কিছু সাধু সন্ন্যাসী ও মহাত্মার অলৌকিক ক্ষমতার স্ফুরণ ঘটেছে। গল্পের স্থান মাহাত্ম্য, উপস্থাপনা এবং স্বচ্ছন্দ্য গতি, গল্প গুলো কে ভীষন আকর্ষণীয় করে তুলেছে।
'মালকোষ' গল্পটিতে ভারতীয় শাস্ত্রীয় রাগ সঙ্গীতের সঙ্গে এক অদ্ভুত ভৌতিক ঘটনার মেলবন্ধন ঘটেছে, যা পাঠকদের বিষ্ময় উদ্রেক করবে।
লেখকের মহা কুম্ভ মেলা দর্শন এর বাস্তবায়ন, বৃদ্ধ বয়সের একাকিত্ব এবং সামাজিক অনুভূতির ঘাত প্রতিঘাত নিয়ে রচিত বাদবাকি গল্প গুলো পাঠকদের আনন্দ দেবেই।
' প্রার্থনা' গল্প টি অলৌকিকের ছোঁয়ায় এবং বাস্তব জীবনের চিত্রপটে এক ব্যাতিক্রমী রচনা হয়ে উঠেছে।
Aloukiker Antarale
$8.50Price

